বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নড়াইলে ডিবি পুলিশের অভিযান গাঁজা ও ইয়াবাসহ আটক দুই

নড়াইলে ডিবি পুলিশের অভিযান গাঁজা ও ইয়াবাসহ আটক দুই


মো: হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার:


নড়াইলের লোহাগড়া থানাধীন লাহুড়িয়া এলাকা শেখ পাড়া এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ একজন এবং লোহাগড়া থানাধীন জয়পুর এলাকা হইতে ৫০ পিচ ইয়াবাসহ একজন কে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। বুধবার ৯ জুন রাত ১ টা ৩০ মিনিটের সময় মো: মাফুজার জমাদ্দার (৬০) কে গাঁজাসহ এবং সকাল সাড়ে ১১ টার দিকে মো: মতিয়ার রহমান (২৭) কে ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত মো: মাফুজার জমাদ্দার উপজেলার লাহুড়িয়া গ্রামের মৃত আনছার জমাদ্দার এর ছেলে এবং আরেক আসামী মো: মতিয়ার রহমান উপজেলার জয়পুর গ্রামের আলম সরদার এর ছেলে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া শেখ পাড়া এলাকায় অভিযান চালিয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস আই মনিরুল ইসলাম এর নেতৃত্বে এ এস আই আবুল কালাম আজাদ এবং সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় মাদক কারবারি মো: মাফুজার জমাদ্দার কে তার নিজ বসতভিটা থেকে ৩ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয় এবং একই দিনে সকালে উপজেলার জয়পুর এলাকা থেকে আরেক মাদক কারবারি মো: মতিয়ার রহমান কে ৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।।
এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এস আই মনিরুল ইসলাম এই প্রতিবেদক কে জানান,গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীদের গাঁজা ও ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়েছি,আসামীদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com