সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হালুয়াঘাটে নির্মাণ হবে আধুনিক সাইলো

হালুয়াঘাটে নির্মাণ হবে আধুনিক সাইলো

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

 কৃষকের কাছ থেকে সরাসরি শুকানো ধান ক্রয়, সংরক্ষণ ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদিসহ আধুনিক ধানের সাইলো নির্মাণের পাইলট প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।সারা দেশে আধুনিক ৩০টি সাইলোর মাঝে হালুয়াঘাটে একটি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটি অনুমোদন করেছেন। মঙ্গলবার (৮ জুন) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের সম্মেলন কক্ষে একনেকের বৈঠকে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। সাইলো সম্পূর্ণ সরকারি অর্থায়নে চলতি সময় থেকে ২০২৩ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। ধান ঝাড়াই, বাছাই, শুকানো, আর্দ্রতা নিয়ন্ত্রণ ব্যবস্থা ও আনুষঙ্গিক সুবিধাদিসহ প্রতিটি ৫ হাজার মে. টন ধারণক্ষমতার ৩ টি ধানের সাইলো নির্মাণ করা হবে। সাইলোতে ট্রাক ও বাল্ক ওজন যন্ত্র, কনভেয়িং, বাকেট এলিভেটর সিস্টেম সংযোজন থাকবে। সাইলোর সিভিল ফাউন্ডেশন, মাল্টিপারপাস ভবন নির্মাণ, বৈদ্যুতিক সাব-স্টেশন স্থাপনসহ প্রতিটি সাইলোতে থাকবে সীমানা প্রাচীর। প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে দেশের কৃষকরা ধানের ন্যায্যমূল্য পাবেন। এছাড়াও যে কোনো দুর্যোগকালে খাদ্য নিরাপত্তাও নিশ্চিত হবে। জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার মাসুদুর রহমান বলেন, হালুয়াঘাটে সাইলো নির্মান হলে কৃষি সেক্টর তথা খাদ্য শস্য সংরক্ষণে উন্নয়নের এক মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম বলেন,এটা নিঃসন্দেহে পুরো হালুয়াঘাটবাসীর জন্য একটি খুশির সংবাদ। সাইলো নির্মিত হলে প্রান্তিক পর্যায়ের কৃষকসহ সকল মানুষ উপকৃত হবে। নিশ্চিত হবে দুর্যোগকালীন সময়ে খাদ্য নিরাপত্তা।প্রকল্পটি অনুমোদন হওয়ায় খুশিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হালুয়াঘাটের কৃষকসমাজ সহ সর্বস্তরের জনগন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com