এম.আই এ রাফিল, ফুলবাড়িয়া প্রতিনিধি :
১৪ জুলাই প্রয়াত পল্লীবন্ধুর মৃত্যু বার্ষিকীতে কোনভাবেই উপনির্বাচন হতে পারে না বলে মন্তব্য করেছেন, জাপা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকার নির্বাহী সভাপতি, বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকার সাবেক সভাপতি ( ভারপ্রাপ্ত), মহাসচিব ও বর্তমান অন্যতম সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল।
গতকাল ৮ জুন (মঙ্গলবার) বিকেলে জাপা মহানগর দক্ষিন কার্যালয়, কাকরাইল সেগুনবাগিচায় ১৪ জুলাই প্রয়াত পল্লীবন্ধুর মৃত্যু বার্ষিকী তে অনুষ্ঠিতব্য উপনির্বাচনের তারিখ পরিবর্তনের জন্য প্রতিবাদ সভা সফল করার প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, উপনির্বাচনের তারিখ অবশ্যই পিছাতে হবে তা না হলে জাপা ও জাপার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা ও কর্মীরা শান্তিপূর্ন আন্দোলন করে দাবী মানতে সরকারকে বাধ্য করানো হবে। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রয়াত পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর মৃত্যু বার্ষিকী ১৪ জুলাই সরকারি ছুটি ঘোষণা করতে হবে।
জাতীয় কৃষক পার্টির সভাপতি ও জাপার প্রেসিডিয়াম মেম্বার ও অতিরিক্ত মহাসচিব সাইদুল রহমান টেপার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় ১৪ জুলাই পল্লীবন্ধুর মৃত্যু বার্ষিকী থাকায়, অনুহষ্ঠিতব্য উপনির্বাচন তারিখ পরিবর্তনের দাবী করতে শান্তিপূর্ণ মানববন্ধন ও মিছিল করার পক্ষে যুক্তি সম্মত আরও বক্তব্য রাখেন জাপার চেয়ারম্যান মহোদয়ের সম্মানিত উপদেষ্টা মিসেস সাহিদুর রহমান, জাতীয় যুব সংহতি কেন্দীয় কমিটির আহবায়ক আসিফ শাহরিয়ার, সদস্য সচিব আহাদ চৌধুরী, জাপা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এনাম জয়নাল আবেদীন মো: হেলাল উদ্দীন, পল্লীবন্ধু কেন্দীয় কমিটির সভাপতি মো: নূরুল আযহার, জাতীয় মৎস্যজীবির পার্টির আহবায়ক আজহারুল ইসলাম ও অঙ্গ সহযোগী সংগঠনের আরও অনেক নেতৃবৃন্দ।
Leave a Reply