সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তালতলীতে ২০ লাখ বাগদা-রেনু পোনা জব্দ

তালতলীতে ২০ লাখ বাগদা-রেনু পোনা জব্দ

কাওসার হামিদ,তালতলী(বরগুনা)প্রতিনিধিঃ


বরগুনার তালতলীতে ২০ লাখ বাগদা-রেনু চিংড়ি পোনা জব্দ করেছে কোস্ট গার্ড ও মৎস্যবিভাগ। পরে জব্দ করা বাগদা-রেনু চিংড়ি পোনা পায়রা নদীতে অবমুক্ত করা হয়। মঙ্গলবার (০৮জুন) রাত ৮টার দিকে উপজেলার ফকিরহাট নামক বাজার থেকে স্থানীয় রিপন ফকিরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে এ রেনু জব্দ করা হয়। জব্দকৃত এসব রেনুর মূল্য ৩০ লাখ টাকা হবে বলে বার্তা২৪.কম কে জানিয়েছে মৎর্স কর্মকর্তা মাহবুব আলম। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফকিরহাট এলাকা থেকে রাতে ৮০টি মাটির পাতিল ও ১০টি ব্যারেলে বাগদা-রেনু পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে কোস্ট গার্ড ও মৎস্যবিভাগের একটি দল অভিযান চালায়। এ সময় স্থানীয় রিপন ফকিরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২০ লাখ বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার হোসেন চিংড়ির পোনাগুলো নদীতে অবমুক্ত করার নির্দেশ দেন। পরে পায়রা নদীতে পোনাগুলো অবমুক্ত করা হয়। পাশাপাশি মাটির পাতিল ভেঙ্গে ফেলা হয় ও ব্যারেল ১০টি নিলামের জন্য কোস্ট গার্ডেও দায়িত্বে দেওয়া হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কোস্ট গার্ডের সকিনা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম ওয়াহিদুজ্জামান,উপজেলা মৎর্স কর্মকর্তা মাহবুব আলম,তালতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম আকাশ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com