আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহের ধোবাউড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন শীর্ষক কর্মসূচির আওতায় ধোবাউড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৮জন শিক্ষার্থীদের মাঝে ৮ জুন মঙ্গলবার সকালে ১৮টি বাইসাইকেল বিতরণ করা হয়।বাইসাইকেল বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ধোবাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ডেভিড রানা চিসিম।সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলার ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান এডওয়ার্ড নাফাক,সাধারণ সম্পাদক এক্সিভিশন বনোয়ারী প্রমূখ।
Leave a Reply