সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহ-মুক্তাগাছা সড়ক উন্নয়নে ১১০৭ কোটি টাকা অনুমোদন

ময়মনসিংহ-মুক্তাগাছা সড়ক উন্নয়নে ১১০৭ কোটি টাকা অনুমোদন

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ 

সিলেট ও চট্রগ্রাম বিভাগ ও উত্তরবঙ্গের ১৬ জেলার সাথে যোগাযোগের গুরুত্বপূর্ণ ময়মনসিংহ-মুক্তাগাছা-মধুপুর মহাসড়ক (এন-৪০১) যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণে  ১১০৭ কোটি ১৬ লাখ টাকার প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার ৮ জুন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ২০২০-২১অর্থবছরের ২৬তম বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন। একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান।
সড়ক ও জনপথ অধিদপ্তর,ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান জানান, ময়মনসিংহ-মুক্তাগাছা-মধুপুর জাতীয় মহাসড়ক (এন-৪০১) যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণে প্রকল্পটি অনুমোদন পাওয়ায় এ অঞ্চলে দীর্ঘদিনের দাবী পূরণ হচ্ছে। টাঙ্গাইল জেলার মধুপুর সদর থেকে ময়মনসিংহ নগরীর জিরো পয়েন্ট পর্যন্ত ৪৯.১৩ কিলোমিটার সড়কটি বর্তমানে ১৮ থেকে উন্নীত করে ৩৪ ফুট প্রশস্ত করে পুন:নির্মাণ করা হবে। তন্মধ্যে ময়মনসিংহ সড়ক বিভাগের অধিনে ৩৪.১৬ কি.মি এবং টাঙ্গাইল সড়ক বিভাগের অধিনে ১৪.৯৭ কি.মি রয়েছে। আগামী ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের কাজটি সম্পন্ন হওয়ার সময় নির্ধারণ করা হয়েছে।
ময়মনসিংহ বিভাগসহ সিলেট ও চট্রগ্রাম বিভাগের সাথে উত্তরবঙ্গের ১৬ জেলার সাথে যোগাযোগের গুরুত্বপূর্ণ এই সড়কটি যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ কাজ সম্পন্ন হলে এ অঞ্চলের মানুষের যোগাযোগ, কৃষকের উৎপাদিত কৃষিপণ্য, বিভিন্ন বাণিজ্যিক পণ্যসহ সবধরণের পণ্য সরবরাহ আরো সহজতর হবে। এই সড়কটি নির্মাণের জন্য এ অঞ্চলের জনপ্রতিনিধি ও নাগরিক নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছিলো।
দেশের গুরুত্বপূর্ণ ময়মনসিংহ-মুক্তাগাছা-মধুপুর জাতীয় মহাসড়ক (এন-৪০১) যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণে এক হাজার কোটি ১০৭ কোটি ১৬ লাখ প্রকল্পটি অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, অর্থমন্ত্রী, পরিকল্পণা মন্ত্রী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলামসহ সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক অভিনন্দন,শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৪ মুক্তাগাছা থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য কে. এম খালিদ।
মুক্তাগাছার জনগণের কৃতজ্ঞতায় ভাসছেন প্রধানমন্ত্রী ও কেএম খালিদ এমপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com