বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চিতলমারীতে ওসি’র ত্বরিত পদক্ষেপে কেটে দেয়া ঘেরের পাড় পুনঃ নির্মাণ

চিতলমারীতে ওসি’র ত্বরিত পদক্ষেপে কেটে দেয়া ঘেরের পাড় পুনঃ নির্মাণ


মোঃ কামরুজ্জামান খান পিকলু (চিতলমারী, বাগেরহাট) ঃ

চিতলমারীতে অসহায় এক কৃষকের চিংড়ি ঘেরের পাড় কেটে এলাকার কতিপয় প্রভাবশালী লোকজন দখল করে নেয়ার চেষ্টা চালায়। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হলে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এ. এইচ. এম. কামরুজ্জামান খান এর ত্বরিত এবং কঠোর হস্তক্ষেপে ৮ জুন মঙ্গলবার পূনরায় ঘেরটির পাড় নির্মাণ করে ভুক্তভোগী ওই কৃষক দখলে আসেন।
নব নিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.এইচ.এম. কামরুজ্জামান খানের এমন পদক্ষের জন্য ক্ষতিগ্রস্ত ওই কৃষকসহ এলাকাবাসি ভারপ্রাপ্ত কর্মকর্তার ভূয়সী প্রশংসা করেন।
উপজেলার সদর ইউনিয়নের সাবোখালী গ্রামের প্রান্তিক কৃষক প্রকাশ মজুমদার জানান, গত ৪ জুন শুক্রবার তার একটি চিংড়ি ঘের প্রতিবেশি ধীরেন্দ্র নাথ ঢালী ও বিরেন্দ্র নাথ ঢালী লোকজন নিয়ে জোরপূর্বক দখল নিতে আসে এবং এ সময় তারা ঘেরের একটি পাড়ও কেটে দেয়। এ ব্যাপারে প্রকাশ মজুমদার চিতলমারী থানায় একটি অভিযোগ দায়ের করলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ. এইচ. এম. কামরুজ্জামান খানের সহযোগিতায় তারা পূনরায় পাড় তৈরি করে ঘেরটির দখলে যেতে পেরেছেন বলে তিনি জানান। 
এ বিষয়ে সাবোখালী গ্রামের প্রভাষ মজুমদার জানান, দিন দুপুরে এসে প্রতিপক্ষরা প্রকাশ মজুমদারের ঘেরের পাড় কেটে দেয় এবং তারা দখলে আসার চেষ্টা করে। বিষয়টি থানাকে জানালে ওসি সাহেব জোর পদক্ষেপ নেওয়ায় দখলদাররা হটে যায়।
এ ব্যাপারে চিতলমারী থানার ওসি এ. এইচ. এম. কামরুজ্জামান খান জানান, প্রকাশ মজুমদারের ঘেরের পাড় কেটে প্রতিপক্ষের দখল নেওয়ার বিষয়টি জানতে পেরে ওই কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তার ঘেরের পাড়ে বাঁধ দেয়ার জন্য বলা হয়েছে। এখন দুই পক্ষকে ডেকে শান্তিপূর্ণ একটা সমাধান দেওয়ার চেষ্টা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com