রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষন

কুমিল্লায় পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষন


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


কুমিল্লা আদর্শ সদর উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের দক্ষতা উন্নয়নে আন্তব্যক্তিক যোগাযোগ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষন অনুুষ্ঠিত হয়।
সোমবার বিকেলে জেলা পরিবার পরিকল্পনা কার্যলয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এড. মো.আমিনুল ইসলাম টুটুল, পরিবার পরিকল্পনা বিভাগ কুমিল্লার উপ-পরিচালক মো.মাহাবুবুল করিম।
সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী মোরশেদ আলম। এছাড়া ভারচ্যুয়েল আলোচনায় অংশ নেন পরিবার পরিকল্পনা বিভাগের চট্রগ্রাম বিভাগীয় পরিচালক হাবিবুর রহমান। এতে কুমিল্লা সদরের (শহরসহ) বিভিন্ন এলাকার এফডব্লিউএ, এফপিআই, এফডব্লিউভি ও এসএসিএমওগণ অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল বলেন, গতবছর করোনা সংকটের শুরুতে যখন মানুষ ডাক্তার পাচ্ছিল না,চিকিৎসা পাচ্ছিল না,মানুষের মাঝে আতংক বিরাজ করছিল, সেইসময়ে তাদের পাশে দাঁড়িয়েছিল মাঠ পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা। দূর্যোগকালীন সময়ে তাদের অবদান স্বরণীয় হয়ে থাকবে। করোনার থাবায় আজও গোটা বিশ্বে অস্থিরতা বিরাজ করছে। প্রথমে মনে হয়েছিল করোনাভাইরাস স্থায়ী হবে না, এখন আমরা সকলেই জানি যে আমাদের সকলকে এই ভাইরাসের সাথে যুদ্ধ করেই এগিয়ে যেতে হবে, চলতে হবে। তাই ব্যপকভাবে এই ভাইরাসের সংক্রামন থেকে নিরাপদ থাকতে স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে, মাস্ক পড়তে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং টিকা নিতে হবে। এসব বিষয়ে বিশেষ করে গ্রামের মানুষকে সচেতন করে তুলতে মাঠকর্মীদের ভূমিকা রাখতে হবে। সম্মিলিত ভাবে করোনাভাইরাস প্রতিরোধ করা গেলে সংক্রামন রোধ করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com