মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লা সদর উপজেলার ধনঞ্জয় এলাকা থেকে সাড়ে ১০ কেজি গাজাসহ একজনকে আটক করেছে র্যাব ১১ এর সিপিসি ২
র্যাব জানায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর উপজেলারধনঞ্জয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানেসাড়ে ১০ কেজি গাঁজাসহএকজন আটক করে। আটককৃতনাহিদুল ইসলাম সাজ্জাদ (২৪) সদর উপজেলার ধনঞ্জয় গ্রামের মোঃ বাহার মিয়ার ছেলে।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply