বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কোভিড-১৯ স্থায়ী হলেও সম্মিলিত ভাবে এর প্রতিরোধ করতে হবে-আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি

কোভিড-১৯ স্থায়ী হলেও সম্মিলিত ভাবে এর প্রতিরোধ করতে হবে-আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি

মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ব্রাকের সহযোগিতায় সিভিল সার্জন অফিসের আয়োজনে কোভিড-১৯ সময়ে টিবি, এইচ আই বি ও ম্যালেরিয়া রোগের চিকিৎসা, সামাজিক কু-সংস্কার, বিদ্যমান বৈষম্য নিরসনে স্বাস্থ্য ও জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও করোনাভাইরাস প্রতিরোধ কমিটির উপদেষ্টা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, কোভিড-১৯ স্থায়ী হলেও আমাদের সকলকে সম্মিলিত ভাবে এর প্রতিরোধ করতে হবে।

এমপি বাহার বলেন, প্রথমে মনে হয়েছিল করোনাভাইরাস স্থায়ী হবে না, এখন আমরা সকলেই জানি যে আমাদের সকলকে এই ভাইরাসের সাথে যুদ্ধ করেই এগিয়ে যেতে হবে, চলতে হবে। তাই ব্যপকভাবে এই ভাইরাসের সংক্রামন থেকে নিরাপদ থাকতে স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে, মাস্ক পড়তে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং টিকা নিতে হবে। সম্মিলিত ভাবে করোনাভাইরাস প্রতিরোধ করা গেলে সংক্রামন রোধ করা সম্ভব হবে। মহামারির এই সময়ে সচেতনতামূলক সেমিনার আয়োজনের জন্য কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগ ও ব্রাককে ধন্যবাদ জানান।

জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় ব্র্যাকের সহযোগিতায় সিভিল সার্জন অফিস এই প্রকল্প বাস্তবায়ন করছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ মীর মোবারক হোসাইন, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবুল কালাম আজাদ, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন, (টিবি) ব্র্যাক এরিয়া সুপারভাইজার সিনিয়র মোহাম্মদ জাফরুল আলম।

সেমিনারে আওয়ারনেন্স বিষয় পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন ডিরিক্টর (এমবিডিসি) এবং এল ডি (টিবিএল) এবং (এএসপি) প্রফেসর ডাঃ মোঃ সামিউল ইসলাম।

সেমিনারে কুমিল্লাসহ চট্টগ্রাম বিভাগের সকল জেলার সিভিল সার্জনগণ, বেসরকারি মেডিকেল কলেজের পরিচালক বৃন্দ, বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সেমিনার শেষে স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে কুমিল্লা পদুয়াবাজার বিশ্বরোড এলাকায় চলমান জনগণ ও গাড়িতে থাকা যাত্রীদের মাস্ক ভিতরণ ও জনসচেতনতা মূলক কর্মসূচী পালন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com