মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লার গোমতী নদীর পাড়ের অবৈধভাবে মাটি কাটার অভিযোগে জেলা প্রশাসনের অভিযানে একটি ড্রাম ট্রাক জব্ধ করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকালে সদর উপজেলার পালপাড়া ব্রীজ এলাকায় গোমতীতে ড্রাম ট্রাকের সাহায্যে মাটি কাটার সময় জব্দ করা হয়। এ সময় ট্রাকটির পালিয়ে যায়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ফখরুল হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে আনসার বাহিনী ও জেলা পুলিশ উপস্থিত ছিল।
কুমিল্লা জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আবু সাইদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন জব্দকৃত সকল যানবাহন রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে। জেলা প্রশাসকের অঙ্গীকার বাস্তবায়নে আমরা গোমতীর মাটি জিরো টলারেন্সে আনতে চাই।
Leave a Reply