শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় নিয়মিত আদালত চালুর দাবীতে আইনজীবিদের মানববন্ধন

কুমিল্লায় নিয়মিত আদালত চালুর দাবীতে আইনজীবিদের মানববন্ধন

মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:

বিচার বিভাগ,আইজীবি ও বিচার প্রার্থীদের স্বার্থে অবিলম্বে ভার্চুয়াল কোট বন্ধ করে নিয়মিত আদালত চালুর দাবীতে কুমিল্লায় মানববন্ধন করেছে আইনজীবীরা।

সোমবার বেলা ১২ টায় নগরীর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ শরিফুল ইসলাম, সাধারন সম্পাদক এডভোকেট মোঃ শহীদুল্লাহ, সাবেক সভাপতি এডভোকেট ইসমাইল মিয়া, এডভোকেট খন্দকার মিজানুর রহমান, সাবেক সাধারন সম্পাদক এডভোকেট মাহবুবুর রহমান, সৈয়দ নুরুল রহমান, আতিকুল ইসলামসহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তরা বলেন, ভার্চুয়াল আদালতের কারণে আইনজীবী সমিতির বেশির ভাগ সদস্য খুবই দুরবস্থার মধ্যে আছেন। বিচার প্রার্থীরাও ভোগান্তিতে রয়েছেন। নিয়মিত আদালত চালু না হলে আইনজীবীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। অনেক সিনিয়র ও প্রবীন আইনজীবী ভার্চুয়াল পদ্ধতির সাথে নিদেজের খাপ খাওয়াতেও পারছেন না। এ কারণে তারা মানবেতর পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। করোনা পরিস্থিতিতে বিচার প্রার্থীদের দুর্ভোগ লাঘবে এবং আইনজীবীদের জীবন-জীবিকা সচল করতে ভার্চুয়াল আদালত পদ্ধতির পরিবর্তে নিয়মিত আদালত চালুর দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com