রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
দূর্ণীতির দায়ে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের মামলা

দূর্ণীতির দায়ে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের মামলা

পার্থ হাসান,পাবনা :

জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ড. হুমায়ুন কবির মজুমদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার বিকেলে পাবনা সদর থানায় দুদক পাবনা আঞ্চলিক কার্যালয়ের উপ সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারের বরাত দিয়ে দুদক পাবনা আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মোজাম্মেল হক জানান, অসৎ উদ্দেশ্যে প্রতারণা, জালিয়াতির মাধ্যমে ভুয়া আবেদন ও ভাউচার তৈরী করে অধ্যক্ষ হুমায়ুন কবীর মজুমদার নিজেই অনুমোদন করে কলেজের ছাত্র সংসদ তহবিল, উন্নয়ন তহবিল, বিবিধ তহবিল এবং ভর্তি কার্যক্রম ও ফরম ফিলাপ তহবিলের ৫৬ লক্ষ ৮ হাজার ৯৮৬ টাকা অগ্রনী ব্যাঙ্ক কলেজ গেট শাখা থেকে উত্তোলন করে আত্মসাৎ করেছেন। যা দন্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা এবং ১৯৪৭ সালের দূর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। ২০১৭ সাল থেকে দীর্ঘ কয়েক দফা তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে সোমবার এ মামলা দায়ের করা হয়।
তিনি আরো জানান, কলেজটির ছাত্র সংসদের কার্যক্রম দীর্ঘদিন বন্ধ থাকলেও অধ্যক্ষ ছাত্র সংসদ তহবিল, যার হিসাব নম্বর ০২০০৫৩৫২৫৮৯ হতে পাঁচ ছাত্রলীগনেতা ও কর্মচারীর নামে ভুয়া বিল ভাউচার তৈরী করে ১৫ টি চেকের মাধ্যমে ৫ লাখ ২ হাজার টাকা, উন্নয়ন তহবিলের হিসাব নং ০২০০০০৫৩৫২৬৫৫ হতে কমিটির সুপারিশ ও কোটেশন ছাড়াই বিল ভাউচার করে ৩৮ টি চেকের মাধ্যমে ১৯ লক্ষ ৯৯ হাজার ২৩৮ টাকা এবং বিবিধ তহবিল যার হিসাব নং ০২০০০০৫৩৪২৮১৬ হতে অর্থ ব্যয় সংক্রান্ত বাস্তবায়ন কমিটি না করেই ভুয়া আবেদন ও বিল ভাউচার নিজেই অনুমোদন ৩৭টি চেকের মাধ্যমে ১৩ লক্ষ ৪ হাজার ৪২ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। এছাড়াও উন্নয়ন তহবিলের বেসরকারী আদায় তহবিলের দুটি হিসাব থেকে ২৮ টি চেকের মাধ্যমে ১৮ লক্ষ ৩ হাজার ৭০৬ টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে।
অধ্যক্ষের ক্ষমতার অপব্যবহার ও দূর্ণীতির আরো বিভিন্ন বিষয়ে তদন্ত চলছে। মামলার প্রয়োজনে তাকে যেকোন সময় গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com