শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ছয় দফা দিবসে গৌরীপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

ছয় দফা দিবসে গৌরীপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

 ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।  

ঐতিহাসিক ছয় দফা দিবসে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ গৌরীপুর উপজেলা শাখা ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।সোমবার ( ৭ জুন) সকাল ১১টার দিকে  উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহম্মেদ ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খানের নেতৃত্বে   জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকারের নেতৃত্বে ও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও আব্দুল মুন্নাফ, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রাবেয়া ইসলাম ডলি, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আলী আসগর সোহাগ, সিধলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রফিক, রামগোপালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক জিয়ারুল, মাওহা ইউনিয়ন ছাত্রলীগ নেতা জাকির হোসেন আকন্দ, আনিসুর রহমান আপন  প্রমুখ। এর আগে সকালে দলীয় কার্য্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বিকেলে দলীয় কার্য্যালয়ে ছয় দফা দিবসের আলোচনা সভা অনুষ্ হয়। উল্লেখ্য যে জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি তাসখন্দ চুক্তি কেন্দ্র করে লাহোরে অনুষ্ঠিত সম্মেলনের সাবজেক্ট কমিটিতে ছয় দফা উত্থাপন করেন এবং পরের দিন সম্মেলনের আলোচ্যসূচিতে যাতে এটি স্থান পায় সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেন। কিন্তু এই সম্মেলনে বঙ্গবন্ধুর এ দাবির প্রতি আয়োজকদের পক্ষ থেকে গুরুত্ব দেয়া হয়নি। তারা এ দাবি প্রত্যাখ্যান করে। প্রতিবাদে বঙ্গবন্ধু সম্মেলনে যোগ না দিয়ে লাহোরে অবস্থানকালে ছয় দফা উত্থাপন করেন।বাঙালির স্বাধীনতাসহ শাসনতান্ত্রিক কাঠামো, রাষ্ট্রের প্রকৃতি ও সার্বভৌম ক্ষমতার দাবিসহ ৬ দফা দাবি পেশ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ আন্দোলন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।এ আন্দোলনে পুলিশের গুলিতে ১১ জন শহীদ হন। গ্রেফতার করা হয় বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন জেলে তখন তার বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা করে পাকিস্তানি সরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com