রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গোপালপুরে কাঁচারাস্তা চলাচলের উপযোগি করে প্রসংশিত সাম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী

গোপালপুরে কাঁচারাস্তা চলাচলের উপযোগি করে প্রসংশিত সাম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী

খাইরুল ইসলাম রুমান
( গোপালপুর  টাঙ্গাইল প্রতিনিধি) 

টাঙ্গাইলের গোপালপুরের নগদা শিমলা ইউনিয়নের চর চতিলা আহসান মোড় থেকে রামপুর চতিলা জামতলা পর্যন্ত কাঁচা রাস্তাটি বৃষ্টির পানিতে কাঁদা ও গর্তের সৃষ্টি হওয়ায় জনগণের চলাচলে ব্যাপক ভোগান্তি শুরু হয় । রোববার (৬ই জুন) জনসাধারণের ভোগান্তি লাঘবে চর চতিলা আহসান মোড়ের পুর্ব পাশে এক গাড়ি রাবিশ ইট প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের নগদা শিমলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ নুরুল ইসলাম নুরু, কাঁদায় চলাচলের অনুপযোগী হওয়া রাস্তাটি চলাচলের উপযোগি করায় উক্ত এলাকার সাধারন মানুষ উৎফুল্ল হয়ে মোঃ নুরুল ইসলাম নুরু সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানান । এ সময় অত্র ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ সিরাজ তার সাথে ছিলেন।

উল্লেখ্য, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ নুরুল ইসলাম নুরু নিজস্ব অর্থায়নে বিভিন্ন ওয়াজ মাহফিল, মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান , করোনাকালিন সময়ে ত্রান সামগ্রী বিতরণ, যুবকদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ, অত্র ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার বিতরণ, শীতবস্ত্র বিতরণ, নলকুপ স্থাপন, নেতা কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ ও অন্যান্য জনসেবামূলক কাজে নিয়োজিত হয়ে জনগণের ব্যাপক প্রসংশা কুড়িয়েছেন ।

মোঃ নুরুল ইসলাম নুরু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার দেশপ্রেম ও মানবসেবায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে মাননীয় সংসদ সদস্য ছোট মনিরের নির্দেশে অবিরত কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করে যাবো । তিনি দাবি করেন চর চতিলা আহসান মোড় থেকে রামপুর চতিলা জামতলা পর্যন্ত কাঁচা রাস্তাটি দ্রুত পাকাকরণ করা হলে ৮/১০টি গ্রামের কয়েক হাজার মানুষের উপকারে আসবে, দ্রুত তারা উপজেলা সদরে পৌঁছাতে পারবে 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com