মোঃ কামরুজ্জামান খান পিকলু (চিতলমারী প্রতিনিধি, বাগেরহাট)ঃ
চিতলমারীতে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুন) সকাল সাড়ে ১১ টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ লিটন আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এইচ.এম. কামরুজ্জামান খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ এম আর ফরাজী , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অর্চনা বড়াল ঝর্ণা, শিবপুর ইউপি চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান কাকা মিয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবু মুসাসহ উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।
সভায় করোনা প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।
Leave a Reply