মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
জিডিপির প্রবৃদ্ধির হার বৃদ্ধির লক্ষে ও প্রান্তিক জনগোষ্টির দোরগোড়ায় নিরাপত্তার সাথে এনআর বি কমার্শিয়াল ব্যাংকিং সেবা প্রদানের জন্য কুমিল্লার চান্দিনা শাখার অধিনে দেবীদ্বার নিউমার্কেট এম আলী শপিংমলে এনআরবিসি ব্যাংক লিমিটেড এর উপ শাখা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর ১২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ন্যায় দেবীদ্বার নিউমার্কেট এম আলী শপিংমল এর ২য় তলায় এনআরবিসি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করেন এনআরবি কমার্শিয়াল ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। এসময় প্রধান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া, ডি এমডি ও সিএফও হারুনুর রশিদ, এস ভিপি অবসরপ্রাপ্ত মেজর পারভেজ হোসেন।
এনআরবিসি ব্যাংক লিমিডেটএর চান্দিনা শাখা ব্যবস্থাপক মোঃ কামরুল হাসান (এভিপি) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতের ডিজিএম মৃনাল কান্তি চৌধুরী, প্রভাষক সাইফুল ইসলাম শামিম। স্বাগত বক্তব্য রাখেন এনআরবিসি ব্যাংক দেবিদ্বার উপ শাখার ম্যানেজার মোঃ আজারুল ইসলাম সজিব।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার মোঃ সেলিম সরকার, মোজাম্মেল হক রিপন, মেসার্স ইঞ্জিনিয়ার টাইলস এর স্বত্তাধিকারী মোঃ শরীফুল ইসলাম সুমন, ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন, আবদুল আলিম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান সুমন সহ স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এনআরবিসি ব্যাংক লিমিডেট এর চান্দিনা শাখা ব্যবস্থাপক মোঃ কামরুল হাসান (এভিপি) বলেন, এনআরবিসি ব্যাংক সবসময় সর্বাধুনিক প্রযুক্তিভিত্তিক সেবা দিয়ে যাচ্ছে। ইতোমধ্যে করোনা দুর্যোগের সময়ে শুধু ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পাশাপাশি, দেশের প্রান্তিক কৃষকদের পাশেও দাঁড়িয়েছে এনআরবিসি ব্যাংক। এনআরবিসি ব্যাংকের উল্লেযোগ্য সেবার মধ্যে রয়েছে- এনআরবিসি হোম লোন ৯৯৯, রেমিটেন্স সেবা, নগদ লেনদেন সুবিধা, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি (গ্যাস, পানি ও বিদ্যুৎ) বিল গ্রহন, বিআরটিএ ফি গ্রহন, ভূমি রেজিস্ট্রেশন সংক্রান্ত ফি গ্রহন, ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা ও ইন্টারনেট ব্যাংকিং সেবা। তবে এসব সেবা একসঙ্গে পেতে রয়েছে মোবাইল অ্যাপস ‘এনআরবিসি প্লানেট’। এছাড়া গ্রাহক সহজেই তার অ্যাকাউন্ট থেকে এনআরবিসি প্লানেটের মাধ্যমে যেকোনো বিকাশ ও নগদ নম্বরে টাকা পাঠাতে পারবেন।
Leave a Reply