আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহের ত্রিশালে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।“অনলাইনে খাজনা দেব, ঘরে বসেই দাখিলা পাবো” এই স্লোগানকে সামনে রেখে উপজেলায় ভূমি সেবা সপ্তাহ ২০২১ পালিত হয়। রবিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ভূমি অফিসের সামনে থেকে র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।পরে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযােদ্ধা আব্দুল মতিন সরকার।সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল,আমিরাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান ভুট্রো,কাঁঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল, ধানীখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ,মঠবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল প্রমূখ।
Leave a Reply