মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফরিদপুরের সদরপুর উপজেলায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

ফরিদপুরের সদরপুর উপজেলায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

শিশির খাঁন,ফরিদপুর জেলা প্রতিনিধি:


সদরপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন ‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ মুজিব বর্ষের এই স্লোগানকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনানুযায়ী ৬-১০ জুন ২০২১খ্রীস্টাব্দ ভূমি সেবা সপ্তাহ পালনের উদ্যোগ গ্রহন করেছে উপজেলা প্রশাসন, সদরপুর। বর্তমান অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য ভূমি সেবা সপ্তাহের মূল ফোকাস এরিয়া অনলাইনে ২নং রেজিস্টারে ডাটা এন্ট্রি, সায়রাত মহাল ও নামজারি খতিয়ানের ডাটা এন্ট্রি এবং এ লক্ষ্যে সকল ইউনিয়ন ভূমি অফিস এবং ইউডিসিকে সম্পৃক্ত করে ব্যাপক প্রচার প্রচারণা চালানো এবং ডাটা এন্ট্রি ও রেজিস্ট্রেশন ক্যাম্প স্থাপন করা। এখন যেকোন নাগরিক অনলাইনে ভিজিট করে অনলাইনে www.ldtax.gov.bd এ নিবন্ধন ও ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবে। সদরপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ের সামনে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে স্থাপিত অনলাইন ডাটা এন্ট্রি ক্যাম্প ও সেবা ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে সদরপুর উপজেলা প্রশাসন সপ্তাহব্যাপি কার্যক্রমের এক রূপরেখা প্রণয়ন করেছে যার মধ্যে রয়েছে প্রতিদিন একযোগে উপজেলা নির্বাহী কার্যালয়, উপজেলা ভূমি অফিস এবং প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে অফিস চলাকালীন ভূমি মালিকদের অনলাইন রেজিস্ট্রেশন ও ডাটা এন্ট্রি কার্যক্রম চলমান রাখা, উপজেলা ভূমি অফিসসহ সকল ইউনিয়ন ভূমি অফিসে স্বাভাবিকভাবে ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা চলমান রাখা, প্রতিটি ইউনিয়নে জনসচেতনতায় মাইকিং, রেজিস্ট্রেশন সংক্রান্ত টিভিসি বিভিন্ন প্লাটফরমে প্রচার এবং সমস্ত উপজেলায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা। ভূমি সেবার আধুনিকায়নের লক্ষ্যে বিগত কয়েক বছরে অনলাইনভিত্তিক ভূমি ব্যবস্থাপনা গড়তে বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জনগণের দোড়গোড়ায় অনলাইনভিত্তিক ভূমি সেবা পৌছে দেয়া হচ্ছে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অনলাইন প্লাটফরম থেকে। চলমান ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার আইন সমূহের মধ্যে ই-নামজারি, হাতের মুঠোয় খতিয়ান, ডিজিটাল রেকর্ড রুম, অনলাইনে ভূমিকর, নামজারি-নিবন্ধন কার্যক্রম সমন্বয়ে ডিজিটাল ব্যবস্থা, অনলাইনে ভূমির মামলা তদারকি, ভিডিও কনফারেন্সে মামলার শুনানি, ভূমিসেবা হটলাইন (১৬১২২), ভূমির শ্রেণি ১১২৪টি থেকে কমিয়ে ১৬টি করা এবং ডিজিটাল ভূমি জোনিং উল্লেখযোগ্য। আধুনিক এই ভূমি ব্যবস্থাপনায় এ উপজেলার সকল নাগরিকের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে। আমাদের সকলের লক্ষ্য হচ্ছে জনগণের স্বাচ্ছন্দময় সেবা নিশ্চিত করা। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় ও অংশগ্রহনে ভূমি সেবা সপ্তাহ সফল ও স্বার্থক হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com