সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ত্রিশালের নাঈম ধর্ষণ মামলায় র‍্যাবের হাতে গ্রেফতার

ত্রিশালের নাঈম ধর্ষণ মামলায় র‍্যাবের হাতে গ্রেফতার


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ


ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন আকুয়া চৌরঙ্গী মোড় এলাকায় নবম শ্রেণীর ছাত্রী ধর্ষণ মামলার একমাত্র আসামী-কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।গত ০৯ অক্টোবর ২০২০খ্রি. তারিখ মহাকালী গার্লস স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর এক ছাত্রীর সাথে আসামী মোঃ নাঈম হাসান (২০), পিতা-মঞ্জুরুল হক, সাং-বৈলর ভরাডোবা, থানা-ত্রিশার, জেলা-ময়মনসিংহ এর সাথে পরিচয় হয়। পরবর্তীতে আসামী মোঃ নাঈম হাসান কিশোরী (ভিকটিম) কে বিয়ের প্রলোভন দেখিয়ে এবং মিথ্যার আশ্রয় নিয়ে প্রতারণার মাধ্যমে তার ইচ্ছার বিরুদ্ধ একাধিকবার ধর্ষণ করে। বারংবার ধর্ষণের ফলে ভিকটিম শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পড়ে এবং ধর্ষণকারী মোঃ নাঈম হাসান এর পাশবিক নির্যাতন সহ্য করতে না পেরে গত ০৪ জুন র‌্যাব-১৪, বরাবর একটি অভিযোগ দায়ের করে।উক্ত অভিযোগ পাওয়ার পর পরই র‌্যাবের গোয়েন্দা সদস্যরা উক্ত ঘটনাটি অধিকরত গুরুত্ব সহকারে বিবেচনা করে ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারে তৎপর হয়। পরবর্তীতে আসামীর অবস্থান নির্ণয়পূর্বক গত ০৫ জুন ২০২১খ্রি. তারিখ ১৭.৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন গাঙ্গিনারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণকারী মোঃ নাঈম হাসান কে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেন।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।র‍্যাব-১৪ ময়মনসিংহ সূত্রে জানা যায়,উপরোক্ত ঘটনার মতো যাতে আর কোন ঘটনার মাধ্যমে নারী/শিশু ধর্ষণ ও নির্যাতনের স্বীকার না হয় সে প্রেক্ষিতে র‌্যাবের টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com