মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

কুমিল্লায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধানঃ


“ভূমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল” এ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
৬ জুন রোববার সকালে নগরীর রাজগঞ্জ এলাকায় আদর্শ সদর উপজেলা সহকারি কমিশনার-ভূমি কার্যালয় প্রাঙ্গনে বেলুন উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাখাওয়াত হোসেন রুবেল, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, সহকারী কমিশনার-ভূমি একেএম ফয়সাল উপস্থিত ছিলেন।
পরে বীর মুক্তিযোদ্ধাসহ ১৪ জন ভূমিহীনদের মাঝে অকৃষি খাস জমি বন্দোবস্তের দলিল তুলে দেয়া হয়। আগামী ৬ জুন থেকে আগামী ১০ জুন পর্যন্ত এ সেবা সপ্তাহ পালিত হবে।
ভূমি অফিস সূত্রে জানা যায়, ভূমি সেবা সাপ্তাহে ভূমি মালিকগণের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পাদন করাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ভূমি মন্ত্রণালয়ের অনলাইনে নামজারী কার্যক্রম বা ই-মিউটেশন, অনলাইনে খতিয়ান প্রাপ্যতা, ডিজিটাল ল্যান্ড রেকর্ড, অনলাইনে মৌজা ম্যাপের প্রাপ্যতা ও অনলাইন শুনানী, ডিজিটাল ভূমি সেবা প্রদান, হোল্ডিং আপলোডসহ সকল ধরণের সেবা প্রদান করা হবে।
ভূমি সেবা সাপ্তাহ উপলক্ষে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় ও সরাসরি আদায়, ই নামজারি গ্রহন, ভূমিহীনদের মাঝে বন্দোবস্তুকৃত জমির কবুলিয়াত ও দলিল হস্তান্তর, ডিসিআর ও খতিয়ান প্রদানসহ ভূমি অফিসের নানা সেবা প্রধান করা হবে বলে জানান সহকারী কমিশনার-ভূমি একেএম ফয়সাল।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ভূমি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়া, ডিজিটাল ভূমি সেবাসমূহ জনগণকে উদ্বুদ্ধ ও আগ্রহী করা এবং ডিজিটাল সেবাসমূহের সুবিধা ভূমি মালিকগণকে জানানোর জন্য ভূমি সেবা সাপ্তাহ পালন হচ্ছে। ভূমি সেবা সাপ্তাহে সরকারি নির্ধারিত ফি বাস্তবায়ন হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com