মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধানঃ
কুমিল্লা অঞ্চলে চাষযোগ্য বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল, স্বল্পজীবনকালীন ও লাভজনক আউশ এবং আমন ধানের জাত পরিচিতি ও চাষাবাদ কলকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) উপকেন্দ্র কুমিল্লার প্রশিক্ষন কেন্দ্রে প্রশিক্ষনে প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ড.মির্জা মোফাজ্জল ইসলাম।
বিনা কুমিল্লা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত ও বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিনার প্রশাসন ও সাপোর্ট সার্ভিসের পরিচালক ড.আবুল কালাম আজাদ ও কৃষি সম্প্রসারর অধিদপ্তর কুমিল্লা উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মিজানুর রহমান, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মহসীন আলী ও বিনার উদ্ভিদতত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ রফিকুল ইসলাম।
প্রশিক্ষনে কুমিল্লার বিভিন্ন উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকতাসহ দুই শতাধিক কৃষক অংশ নেয়।
Leave a Reply