আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
আমাদের সেবা নিন,নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন।”অনলাইনে খাজনা দিব, ঘরে বসেই দাখিলা পাবো” এ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা ভূমি অফিসের আয়োজনে”ভূমি সেবা সপ্তাহ-২০২১”অনুষ্ঠিত হয়েছে।আজ (৬ জুন) রবিবার বিকেলে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহি অফিসার মো. রেজাউল করিমের সভাপতিত্বে ভূমি সেবা সপ্তাহের জন্য স্থাপিত সেবা বুথ পরিদর্শন করা হয়েছে। সকালে ভূমি মন্ত্রণালয়ের সচিব জুম মিটিংয়ের মাধ্যমে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উপজেলা ভূমি অফিস ছাড়াও ১২ টি ইউনিয়ন ভূমি অফিসে সেবা বুথ স্থাপন করা হয়েছে। আমন্ত্রিত অতিথিবৃন্দ ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ডিজিটাল খতিয়ান, ই-নামজারিসহ ভূমি সেবাসমূহ সম্পর্কে ধারণা ও ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীদের উদাত্ত আহ্বান জানান। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম,পৌর মেয়র খায়রুল আলম ভূঞা,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ,প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আলাল উদ্দিন প্রমুখ।অনুষ্ঠানে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধকারী একজন ভূমি সেবা গ্রহীতাকে দাখিলা প্রদান করা হয়।
Leave a Reply