মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে ভূমি সেবা সপ্তাহ শুরু

বোয়ালমারীতে ভূমি সেবা সপ্তাহ শুরু


আব্দুল্লাহ আল মামুন রনী,ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারীতে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে ৬ থেকে ১০ জুন এই সেবা সপ্তাহ পালিত হবে।উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ৬ জুন উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এই ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। এ সময় উপজেলার উপকারভোগীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ইউনিয়ন পর্যায়ের সেরা করদাতাদের পুরস্কৃত করা হবে। এছাড়া প্রত্যেক ইউনিয়ন ভূমি অফিসে বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভূমি সেবা সপ্তাহ চলাকালীন সময় উপজেলা ভূমি অফিসের নির্দিষ্ট বুথে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য ফ্রি রেজিষ্ট্রেশন করা হচ্ছে।এ উপলক্ষে বোয়ালমারী উপজেলার ভূমি মালিকদের ভূমি সম্পর্কিত যে কোনো সেবার জন্য উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসসমূহে বিশেষ সেবা প্রদান করা হচ্ছে।এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক জানান, ভূমি সেবা সপ্তাহের শেষ দিন ১০ জুন দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার সেরা করদাতাদের পুরস্কৃত করা হবে। তিনি আরো জানান, ভূমি সেবা সপ্তাহ চলাকালীন সময় উপজেলা ভূমি অফিসের নির্দিষ্ট বুথে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য ফ্রি রেজিষ্ট্রেশন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com