সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টাঙ্গাইলে প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া ধরা খেলেন এসএসএস এনজিও কর্মী

টাঙ্গাইলে প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া ধরা খেলেন এসএসএস এনজিও কর্মী


হাদী চকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইল সদর উপজেলায় দাইন্যা ইউনিয়নের বাসার চর এলাকায় প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করতে গিয়ে হাতেনাতে ধরা খেলেন এসএসএস এনজিও কর্মী আনোয়ার (৪৫)। আনোয়ার হোসেন ভুঞাপুর উপজেলার নিকরাইল গ্রামের  মৃত আবুবকর এর ছেলে।
শুক্রবার (৪ জুন)  রাতে  এই ঘটনা ঘটে। পরে শনিবার (৫ জুন) এ বিষয় নিয়ে মীমাংসা করার জন্য দফায় দফায় বৈঠক হয়। মীমাংসায় মাতবররা বিভিন্ন অপরাধ দিয়ে দুই বাচ্চার জননীকে কাজী দিয়ে তালাক ব্যবস্থা করে এলাকা ছাড়ার ঘোষণা দেন। ঘোষণার পর পরই প্রবাসীর স্ত্রীর সাথে থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেন তার শ্বশুর-শাশুড়ি। মীমাংসা শেষে এনজিও কর্মী আনোয়ারকে ছেড়ে দেয়া হয়। 
দাইন্যা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য বাবুল মন্ডল বলেন, অনৈতিক অবস্থায় ওই নারী ধরা পরায় তাকে এলাকাবাসী নানাভাবে নাজেহাল করতে থাকে। তাকে ন্যাড়া করার সিদ্ধান্ত নেয়। আমি থানা পুলিশদের অবহিত করি। পুলিশ ঘটনাস্থলে না আসায় পরিস্থিতি খারাপ হয়। পরে সকলের সম্মতিতে এলাকাবাসী মীমাংসা করার জন্য বসে। মীমাংসায় ওই নারীর সম্মতিক্রমে তালাক নামায় স্বাক্ষর নেয়া হয়। তারপর তাকে এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হয়। 
দাইন্যা ইউনিয়নের এসএসএস এনজিও শাখা ব্যবস্থাপক মাহবুব হোসেন বলেন, আনোয়ার বাসায় যাওয়ার কথা বলে ছুটি নেয়। তারপর এ ধরনের অপরাধে জড়িয়ে পরে। সে যে অপরাধ করেছে এটা তার ব্যক্তিগত বিষয়, এতে আমাদের কিছুই করার নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com