মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টাঙ্গাইলে গৃহবধূ কনা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলে গৃহবধূ কনা হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন


হাদী চকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় গৃহবধূ কনা আক্তারের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন করেছে টাঙ্গাইল সদর উপজেলা ও বাসাইল উপজেলার জনসাধারণ। 
রবিবার(৬ জুন) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত নিহত গৃহবধু কনার বাবা জয়নাল মিয়া, মা কোহিনুর বেগম, বড় বোন জমেলা খাতুন, বড় ভাই জাহিদুর রহমান, সাবেক মহিলা কাউন্সিলর আনোয়ারা বেগম, স্থানীয় মাতাব্বর ফরিদ খান প্রমুখ সহ অত্র এলাকার জনসাধারণ কনা হত্যার বিচারের দাবীতে স্লোগান দেয়।
এসময় মানববন্ধনে উপস্থিত জনসাধারণ অতি দ্রুত নিহত কনা আক্তারের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, গত (২৭ এপ্রিল ২০২১ইং) বাসাইলের কাশিল পশ্চিমপাড়া এলাকায় শশুরবাড়ি থেকে কনা আক্তার (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এব্যাপারে বাসাইল থানা ও টাঙ্গাইল জজকোর্টে মেয়ের মা’ কোহিনুর বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা চলমান থাকলেও অদৃশ্য কারনে কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ দাবী কনার পরিবার ও আত্মীয় স্বজনদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com