মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রানীসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত

প্রানীসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত

মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু (চিতলমারী প্রতিনিধি, বাগেরহাট)ঃ

চিতলমারীতে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) প্রাণীসম্পদ হাসপাতাল চত্বরে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল।
সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোহাম্মদ জিল্লুর রহমান রিগান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মনোহর চন্দ্র মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান ও মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না এবং প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোঃ আসাদুল্লাহ আল গালিব।
প্রদর্শনীতে উন্নত জাতের গাভী, ষাঁড়, ছাগল, হাঁস-মুরগী, কবুতরসহ বিভিন্ন প্রজাতীর পশু ও পাখির অর্ধশত স্টল নিয়ে পাখি প্রেমীরা ও খামারিরা হাজির হয়।
প্রদর্শনী সমাপানীতে বিভিন্ন শ্রেণীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থান নির্ধারন করে তাদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com