সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান
করোনার মধ্যেই ঝিনাইদহ হলিধানীতে বাসায় ঢুকে দিন দুপুরে চুরি করতে গিয়ে ধরা!

করোনার মধ্যেই ঝিনাইদহ হলিধানীতে বাসায় ঢুকে দিন দুপুরে চুরি করতে গিয়ে ধরা!

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে ব্যাবসায়ীর বাসায় ঢুকে নগদ অর্থ ও গহনা নিয়ে পালানোর সময় চোর চক্রের সদস্য আটক।আটককৃত চোর চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার রামনগর গ্রামের ইলিয়াস আলীর ছেলে।বৃহষ্পতিবার দুপুর ১ টার দিকে হলিধানী বাজারের পাশে আখসেন্টার সংলগ্ন এলাকায় বাজারের ফল ব্যবসায়ী আজিজুল মিয়ার বাসায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার বলেন, দুপুরে আল আমিন নামে এই লোক বাসার বাইরে মটর সাইকেল রেখে ভিতরে ঢুকে পুরুষ লোকের খোঁজ করে,পুরুষ লোক বাসায় না থাকায়,সে বলে আমি চাচাকে দাওয়াত দিতে এসেছি। এরপর আমি তাকে রুমে নিয়ে নাস্তা দেই।সে বলে মটর সাইকেলে চাবি রয়েছে একটু নিয়ে আসেন। সেই সুযোগে সে ঘরে ড্রয়ার ও আলমারির তালা খুলে নগদ ২০০০০ (বিশ হাজার) টাকাসহ গহনা নিয়ে পালানোর চেষ্টাকালে আমার চিৎকারে লোকজন এসে তাকে ধরে ফেলে।

খবর শুনে কাতলা মারি ক্যাম্পের পুলিশ এসে তাকে উদ্ধার করে। এ ব্যাপারে কাতলা মারি পুলিশ ক্যাম্পের এ এস আই মোল্লা এনামুল জানান,আটককৃত চোর দাওয়াত দেওয়ার নামে বাসায় ঢুকে চুরি করে পালানোর সময় লোকজন তাকে আটক করে।খবর পেয়ে আমরা এসে তাকে উদ্ধার করে জেল হাজতে প্রেরনের লক্ষে থানায় হস্তান্তর করেছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com