হাদী চকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুন) বিকেল ৩টায় ভূঞাপুর উপজেলা পরিষদ ও প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উক্ত প্রদর্শনী উদ্বোধন করেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হালিম এডভোকেট, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রমুখ।
Leave a Reply