সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টাঙ্গাইলে ৫ লাখেরও বেশি শিশু ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

টাঙ্গাইলে ৫ লাখেরও বেশি শিশু ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে


সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল প্রতিনিধিঃ


টাঙ্গাইলে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। জেলার ৫ লাখ ১৫ হাজার ৮৪০ হাজার শিশুকে এই ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
আজ শনিবার (০৫ জুন) টাঙ্গাইল সদন জেনারেল হাসপাতালে টাঙ্গাইল-৫ এমপি আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শহিদ উল্লাহ, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান, শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. নুরুল আমিন মিঞা, জেনারেল হাসপাতালের উপ পরিচালক খন্দকার সাদিকুর রহমান, জেলা বিএমএ সভাপতি সৈয়দ ইবনে সাঈদ, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার ও সিভিল সার্জন অফিসের সুপারিনটেনডেন্ট সোলায়মান হোসেন।
সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান জানান, জেলায় এবার ৫ লাখ ১৫ হাজার ৮৪০ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। 
এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৯ হাজার ৪৫ শিশুর মধ্যে একটি করে নীল রঙের (১ লাখ আই.ইউ) ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৫৬ হাজার ৭৯৫ শিশুর মাঝে লাল রঙের (২ লাখ আই.ইউ) ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ ব্যাপারে জেলায় তিন হাজার ১০টি কেন্দ্রে ৭ হাজার ২৩৭ জন কর্মী নিয়োজিত রয়েছেন। 
ইতোমধ্যে সদর উপজেলা পর্যায়ে দুই ধরনের ভিটামিন এ প্লাস ক্যাপসুল, প্রয়োজনীয় মাস্ক, কাঁচি, পুষ্টি পতাকা ও অন্যান্য লজিস্টিক সরবরাহ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com