মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এ বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে। সমন্বিত কৃষি কর্মকাণ্ডের মাধ্যমে কুমিল্লার লালমাই-ময়নামতি পাহাড়ি এলাকার জনগণের জীবন জীবিকার মানোন্নয়নে বাস্তবায়নাধীন ‘লালমাই-ময়নামতি প্রকল্প’র উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়।
শনিবার দুপুরে স্বাস্থ্যবিধি মেনে প্রকল্পের সুফলভোগীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র্যা লিতে নেতৃত্ব দেন বার্ডের মহাপরিচালক অতিরিক্ত সচিব মো: শাহজাহান।
এসময় বার্ডের কৃষি ও পরিবেশ বিভাগের পরিচালক আবদুল্লাহ আল মামুন, লালমাই-ময়নামতি প্রকপের উপ-প্রকল্প পরিচালক ড. মো: আনোয়ার হোসেন ভূঁইয়াসহ বার্ডের অন্যান্য অনুষদবৃন্দ ও প্রকল্পের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন। র্যালীতে প্রকল্পভুক্ত বিভিন্ন গ্রাম সংগঠনের সদস্যগণ পরিবেশ বিষয়ক সচেতনতামূলক বিভিন্ন প্লে-কার্ড ও ব্যানার নিয়ে অংশ গ্রহন করেন।
র্যা লী শেষে লালমাই-ময়নামতি প্রকল্পের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সুফলভোগীদের মাঝে দেশীয় প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয় এবং পরিবেশ সম্মত কৃষিকাজে উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এ সময় পলিথিন ব্যাগের ব্যবহার কমাতে এবং পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা সৃষ্টিতে লালমাই-ময়নামতি প্রকল্পের উদ্যোগে সুফলভোগীদের মাঝে কাপড়ের ব্যাগ বিতরণ করা হয়।
Leave a Reply