মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
মাদক সন্ত্রাসী চাঁদাবাজ ইভটিজিং মুক্ত করার লক্ষ্যে “চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড দক্ষিণ চর্থা থিরাপুকুর পাড় এলাকাবাসী আয়োজনে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৮টায় থিরাপুকুরপাড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ।
কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কাশেম রৌশনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কুমিল্লা শহর বিএনপি সাবেক সাধারন সম্পাদক আবদুল সালাম মাসুক, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সদস্য ও সংরক্ষিত কাউন্সিল নূরজাহান আলম পুতুল, কুমিল্লা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, মোঃ আবুল কালাম, ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম , যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম , বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ শাহাজান মিয়া, ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য মোঃ জাকির উদ্দিন আহম্মেদ, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসাদুজাম্মান রাজু, ১৩নং ওয়ার্ড যুবলীগ নেতা নিপু আহমেদ , রিয়াজ উদ্দিন অপু, মোঃ ছোটন মাহমুদ,পিয়াস মাহমুদ, ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আবুল হাসান রবিন সহ অন্যান্যরা।
Leave a Reply