মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ানোর মধ্যে দিয়ে সারাদেশের ন্যায় একযুগে শুরু হয়েছে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পইন ।
৫ জুন শনিবার সকালে নগরীর নবাব বাড়ি এলাকায় কুমিল্লা সিটি কর্পোরেশনের নগর মাতৃ সদনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এসময় পৃুলিশ সুপার ফারুক আহমেদ, সিভিল সার্জন মীর মোবারক হোসেন দিগন্ত, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন, ডা: সোমেন রায়সহ আরো অনেকে।
এ বছর কুমিল্লার ৯ লাখ ৯৭ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী এক লাখ ২১ হাজার ও ১২ থেকে ৯ মাস বয়সী আট লাখ ৭৬ হাজার ৫০০ শিশুকে এ ক্যাপসুল দেওয়া হবে।
এবার চার হাজার ৭৬৩ টি কেন্দ্রে ১৫দিন ধরে ক্যাপসুল খাওয়ানো হবে। ৫ জুন থেকে ১৯জুন পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন। কেন্দ্র গুলোর মধ্যে রয়েছে লাকসাম পৌরসভায় ২৭টি, কুমিল্লা সিটি করপোরেশনে ৫৬ টি, নির্ধারিত সাইটে ২২টি, ইউনিয়ন পর্যায়ে চার হাজার ৬৫৬টি। এছাড়া কুমিল্লার পদুয়ার বাজারে বিশেষ ভ্রাম্যমাণ কেন্দ্র রয়েছে দুইটি।
Leave a Reply