সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে ফিরোজ তালুকদার সহ ২২ পুলিশ সদস্য পুরস্কৃত

ময়মনসিংহে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে ফিরোজ তালুকদার সহ ২২ পুলিশ সদস্য পুরস্কৃত

আনোয়ার সাদত জাহাঙ্গীর, মময়মনসিংহঃ

অভিন্ন মানদন্ডের আলোকে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনসহ বিভিন্ন সাফল্য অর্জন করায় ময়মনসিংহে ২২ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। শনিবার সকালে পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জানুয়ারী থেকে এপ্রিল পর্যন্ত সময়ে এবং মে মাসে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে সাফল্যের জন্য এই সমস্ত পুলিশ সদস্য হাতে সম্মাননা ও সনদপত্র তুলে দিয়ে পুরস্কৃত করেন পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান। সভায় জেলা গোয়েন্দা ডিবি ইউনিটকে উল্লেখযোগ্য সফলতার জন্য বিশেষ পুরস্কার প্রদান করেন। বিশেষ কায়দায় চুরি এবং রহস্য উদঘাটনে ব্যর্থ হওয়ায় ঈশ্বরগঞ্জ থানার ওসিকে তিরস্কৃত করেন।পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন, জানুয়ারী থেকে এপ্রিল মাসে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইউনিট সেরা অবস্থানে রয়েছেন। রিক্সাচালক লাল চান হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও একজনের স্বীকারোক্তি আদায়,মাদক এবং অস্ত্র উদ্ধারে ডিবির ওসি (তদন্ত) ফারুক আহমেদ, এসআই আনোয়ার হোসেন, পরিমল চন্দ্র সরকার,শহিদুল ইসলাম, অজয় কুমার চক্রবর্তী,আব্দুল জলিল, সাইদুর রহমান ও কন্সটেবল সাহিদ চৌধুরী। ভালুকার পুলিশ পরিদর্শক (তদন্ত)মেহেদী হাসান,গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে কোতোয়ালীর এসআই মেহেদী হাসান,সর্বোচ্চ পরোনা তামিলে মুক্তাগাছা থানার এএসআই জাহাঙ্গীর আলম, ট্রাফিক পুলিশের সার্জেন্ট সালমান খান রাজন ও কনস্টেবল জুলহাস উদ্দিন এবং কোর্ট পুলিশের এসআই নিজামূল হককে পুরস্কৃত করা হয়।এছাড়া মে ২০২১ মাসে গুরুত্পূর্ণ মামলার রহস্য উদঘাটন,দায়িত্বশীলতার সাথে মামলা মনিটরিংসহ উত্তম,ভাল কাজের জন্য গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুস্তাফিজুর রহমান, কোতোয়ালীর ওসি ফিরোজ তালুকদার, মুক্তাগাছার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম, কোতোয়ালীর এসআই মিনহাজ উদ্দিন, মুক্তাগাছার এএসআই জাহাঙ্গীর আলমকে সেরা অফিসার নির্বাচিত করা হয়।এছাড়া কোতোয়ালীর ওসি (তদন্ত) ফারুক হোসেন ও ডিবির এসআই সোহরাব আলীকে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে শ্রেষ্ঠত্বের পুরস্কার প্রদান করা হয়। এ সময় পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন,পুলিশ সদস্যদের মাঝে কর্মস্পৃহা বৃদ্ধি,কাজের  মনোযোগ আকর্ষণ এবং দায়িত্বশীলতা বৃদ্ধির লে পুলিশ হেড কোয়ার্টারের নির্দেশনা ও পরিকল্পনায় অভিন্ন পদ্ধতিতে প্রতিটি ইউনিটে সম্মাননা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতে দায়িত্বহীনতা ওঅদক্ষতার প্রমাণ পাওয়া গেলে ইউনিটকে তিরস্কার প্রদান করা হবে। অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফজলে রাব্বি,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফাল্গুনী নন্দীসহ বিভিন্ন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার,সহকারী পুলিশ,বিভিন্ন থানার ওসি, ট্রাফিক পুলিশ পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com