সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রধানমন্ত্রী গফরগাঁও’এ স্টেডিয়াম নির্মাণে পাঁচ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন-ফাহমী গোলন্দাজ বাবেল এমপি

প্রধানমন্ত্রী গফরগাঁও’এ স্টেডিয়াম নির্মাণে পাঁচ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন-ফাহমী গোলন্দাজ বাবেল এমপি

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ


 ময়মনসিংহের গফরগাঁও এর গো-হাটা ফেডারেশন মাঠে শেখ রাসেল স্টেডিয়াম নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।পূর্বে আড়াই কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন পরে তিনি বাড়িয়ে পাঁচ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।শুক্রবার (৪ জুন) বিকেলে গো-হাটা মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবলের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণের সময় সংক্ষিপ্ত বক্তব্যে গফরগাঁও থেকে নির্বাচিত সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল একথা বলেন।এ সময় খেলা পাগল হাজারো মানুষ কড়তালি দিয়ে এমপির বক্তব্যকে স্বাগত জানান।ফাইনাল খেলায় রাওনা ইউনিয়ন একাদশ মশাখালী ইউনিয়ন একাদশ দলকে ২-০ গোলে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তাজুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল,পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন,উপজেলা ভাইস- চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, সাবেক ক্রিকেট খেলোয়াড় ও বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন মনি,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জাতীয় হকি দলের সাবেক খেলোয়াড় মাহবুব এহসান রানা।অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রেশমা আক্তার, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মনি, সাহাবুল আলম,উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com