সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ত্রিশাল থেকে ০৩ জন সহ মটরসাইকেল চোর চক্রের সক্রিয় ০৪ সদস্য গ্রেফতার

ত্রিশাল থেকে ০৩ জন সহ মটরসাইকেল চোর চক্রের সক্রিয় ০৪ সদস্য গ্রেফতার

 আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ


ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের ০৪ জন সক্রিয় সদস্য কে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের নিকট থেকে ০৪ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।  ০৩ জুন ২০২১ইং বৃহস্পতিবার থেকে ০৪ জুন ২০২১ খ্রিঃ শুক্রবার সকাল পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানারভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার নির্দেশে ও সি(তদন্ত) ফারুক আহম্মেদ নেতৃত্বে এসআই মিনহাজ ও এসআই আনোয়ার, এসআই মাহফুজ ময়মনসিংহ সদর থেকে ১জন ও আজ ভোরে ত্রিশাল থানায় অভিযান পরিচালনা করে ৩ জন আসামী গ্রেফতার করে ৪টি চোরাই মটর সাইকেল উদ্ধার করে। আসামীরা হলেন, মাসকান্দা আরিফ(২৫),ফুলবাড়িয়া থানার গোলাম ফারুক(২৮), ত্রিশাল মেহেদী হাসান(৩০), নাজমুল ইসলাম (৩৩) গ্রেফতার করে । পুলিশ সূত্রে জানা যায়,দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ বিভাগীয় নগরীর জনবহুল বিভিন্ন স্থান থেকে মটরসাইকেল চুরি হয়ে আসছিল।চাকুরীজীবি ও ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ তাদের প্রয়োজনে নগরীর দোকান, ব্যাংক, জনবহুল মার্কেটের সামনে মোটর সাইকেল রেখে প্রয়োজনীয় কাজে গেলে এই চক্রটি দ্রুততম সময়ে মোটরসাইকেল চুরি করে স্বল্প সময়ে পালিয়ে যায়। মোটরসাইকেল চুরির ঘটনায় মোটরসাইকেল মালিকরা ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেন বিভিন্ন সময়।ব্যস্ততম ময়মনসিংহ বিভাগীয় নগরীর প্রাণ কেন্দ্র থেকে দিনে দুপুরে পর পর মোটর সাইকেল চুরির ঘটনায় অভিযোগ হলে ময়মনসিংহ পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী মডেল থানা পুলিশ চোর চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান শুরু করে।  মটরসাইকেল উদ্ধার ও আন্তজেলা চোর চক্রের সদস্যকে গ্রেফতার করে। কোতোয়ালী মডেল থানার তদন্ত ইন্সপেক্টর ফারুক বলেন,আসামীর বিরুদ্ধে মামলা হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com