এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার প্রধান সড়কে থামছেইনা সড়ক দূর্ঘটনায় মৃত্যুর মিছিল। একটি সড়ক দূর্ঘটনার রক্তের দাগ শুকাতে না শুকাতেই আরেকটি, বাঁশখালী প্রধান সড়কটি যেন এক মৃত্যপুরীতেই পরিনত হয়েছে। অনেক সমালোচনা, আন্দোলন প্রতিবাদেও লাগাম টানা যাচ্ছেনা এ সড়কের বেপরোয়া ও অদক্ষ চালকদের।
৪ জুন’২১ ইং শুক্রবার এ সড়কে ড্যাম্পার ওসিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষেনির্মমভাবে প্রান হারাতে হল আরো ১ জনকে। সকাল সাড়ে ১১ টার সময় উপজেলার প্রধান সড়কের সাধনপুর ইউনিয়নের বানিগ্রাম জুইন্যার টেক নামক এলাকায় ড্যাম্পার ওসিএনজি অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষেগুরুতর আহত হয়েছে আরো ২ জন। হতভাগ্যনিহত অন্তসত্বা নারী সোহাগ বেগম (৩১) কক্সবাজার জেলার মহেশখালী উপজেলারমাঝির পাড়া এলাকার নাজির আহমদের কন্যাবলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহতহয়েছে ওই মহিলার সাথে থাকা তার পুত্র আলআমিন (১১)সহ আরও ১ জন। আহতদেরকেচট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণকরা হয়েছে। খবর পেয়ে স্থানীয় রামদাশ হাটপুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শকরাকিবুল হাছানসহ তার সঙ্গীয় ফোর্সঘটনাস্থলে গিয়ে নিহত ওই মহিলার লাশ উদ্ধারকরেন এবং ঘাতক ড্যাম্পার ড্রাইভার মো. হৃদয় কে গ্রেফতার করে থানা হেফাজতে নেয়াহয়। জানা যায় ঘাতক ড্যাম্পার ড্রাইভারহৃদয়ের বাড়ী সাধনপুর দোয়ারী পাড়া এলাকারবাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম শহর থেকেবাঁশখালী হয়ে কক্সবাজার জেলার মহেশখালীযাওয়ার পথে একটি সিএনজি অটোরিক্সাসাধনপুর ইউনিয়নের জুইন্যার টেক নামকস্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসাবেপরোয়া গতির একটি ড্যাম্পারের সাথেমুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতরআঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায় সোহাগবেগম। নিহত সোহাগ বেগম গর্ভবতী ছিলেনবলে জানান স্থানীয়রা। এ ব্যাপারে রামদাশ মুন্সিরহাট তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শকরাকিবুল হাছান বলেন, ‘ঘটনাস্থল হতে ঘাতকডেম্পার ড্রাইভারকে আটক করা হয়েছে এবংদুর্ঘটনা পতিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।এই ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান মহিউদ্দীনচৌধুরী খোকা বলেন বাঁশখালীর প্রধান সড়কঅনেকটা ছোট তার মধ্যে ঢাকা ও কক্সবাজারেরবড় বড় গাড়ী চলাচল ও অদক্ষ ড্রাইভারদেরবেপরোয়া গাড়ী চালানোতে দিন দিন দূর্ঘটনাবৃদ্ধি পাচ্ছে। এই বিষয়ে বাঁশখালী থানার(ওসি) সফিউল কবির বলেন ঘটনাস্থল থেকেড্রাইভার ও গাড়ী অাটক করা হয়েছেপরবর্তীতে নিহতের পরিবারের আবেদনেরপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেজানান।
Leave a Reply