আনোয়ার সাদত জাহাঙ্গীর,মময়মনসিংহঃ
ময়মনসিংহে সিএসডি নবনির্মিত অফিস ভবন উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।”সারাদেশে পুরাতন খাদ্যগুদাম ও আনুষঙ্গিক সুবিধাদির মেরামত এবং নতুন অবকাঠামো নির্মাণ শীর্ষক” প্রকল্পের আওতায় ময়মনসিংহ সিএসডিতে নবনির্মিত অফিস ভবন এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার (এমপি)। আজ ৪ জুন শুক্রবার দুপুরে ময়মনসিংহ জেলা খাদ্য অফিস কর্তৃক আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য সচিব নাজমুন আরা খানম।এসময় উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের ডিজি মুজিবুর রহমান, ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান,জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান -১ মনতাজ উদ্দিন মন্তা, ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহি অফিসার সাইফুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য নতুন অবকাঠামো নির্মাণ শীর্ষক” প্রকল্পের আওতায় ময়মনসিংহ সিএসডিতে নবনির্মিত অফিস ভবন এর উদ্বোধন পূর্বে প্রধান অতিথি খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি,খাদ্য সচিব সহ অতিথিবৃন্দ নতুন ভবন ও নির্মিতব্য সাইলোর কাজের অগ্রগতি কার্যক্রম পরিদর্শন করেন। শুরুতেই বিভিন্ন সংগঠন ও খাদ্য বিভাগের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জাননো হয়েছে।
Leave a Reply