সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শরনখোলায় আবুবক্কর খাঁন নামের একজনের বজ্রপাতে মৃত্যু

শরনখোলায় আবুবক্কর খাঁন নামের একজনের বজ্রপাতে মৃত্যু


মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ


বাগেরহাটের শরনখোলায় মাঠে গরু আনতে গিয়ে মো.আবুবক্কর খাঁন (২৮) নামের এক কৃষক বজ্রপাতে নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ৪জুন (শুক্রবার) বিকেলে উপজেলার ৩নং-রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের বুড়ির বাসা এলাকায়।

স্থানীয়দের সুত্র জানায়, (শুক্রবার) বিকাল পৌনে চারটার দিকে একই উপজেলার দক্ষিন রাজাপুর এলাকার বাসিন্দা কৃষক মো. বাবুল খাঁনের ছেলে মো.আবু-বক্কর খান(২৮) ও তার ছোট ভাই মো.রাজু খাঁন (২৫) তাদের পালিত কয়েকটি গরু খুজতে বের হন।

এক পর্যায়ে তারা পার্শবর্তী এলাকা উত্তর রাজাপুরের বুড়ির মাঠ এলাকায় পৌছালে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয় এবং মুহুর্তে মধ্যে বজ্রপাতের ঘটনা ঘটে। ওই সময় জীবন বাঁচাতে দুই ভাই দু-দিকে দৌড় দিলে আবু-বক্কর বজ্রপাতের শিকার হয়ে গুরুতর আহত হন এবং কিছু সময়ের মধ্যে রাজু চোঁখের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বড় ভাই আবু-বক্কর।

পরে স্থানীয়দের সহয়তায় তার লাশ উদ্ধার করা হয় এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. রুহুল অমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বৃষ্টির মধ্যে ওরা দুই ভাই মাঠে গরু আনতে গেলে এ ঘটনা ঘটে। তবে, ইতিমধ্যে লাশ উদ্বার করা হয়েছে এবং পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com