সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আওয়ামীলীগ নেতা মাহতাব হোসেনের উদ্যেগে কুমিল্লা- ৫ আসনে খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত রয়েছে

আওয়ামীলীগ নেতা মাহতাব হোসেনের উদ্যেগে কুমিল্লা- ৫ আসনে খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত রয়েছে


কুমিল্লা ব্যুরো:


‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই স্লোগানে কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপ-নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট শিল্পপতি ও তরুন আওয়ামীলীগ নেতা মাহতাব হোসেন।
শুক্রবার বাদ জুমা আওয়ামীলীগ নেতা মাহতাব হোসেন এর প্রতিষ্ঠিত সামাদ-মোর্শেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিন ইউনিয়নের অর্ধ সহস্রাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম কালে উপস্থিত ছিলেন ভারেল্লা দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ কামাল। এছাড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী বিতরণ শেষে মাহতাব হোসেন বলেন, জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই স্লোগানকে সামনে রেখে আমি কুমিল্লা- ৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ১৭টি ইউনিয়নের অসহায় গরীব, কর্মহীন মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে যাচ্ছি। ইতোমধ্যে দুই উপজেলার প্রায় ২০ হাজার মানুষের হাতে খাদ্য উপহার তুলে দিয়েছি। আগামী দিনগুলোতেও আমার এই খাদ্য বিতরণ কার্যক্রম অব্যাহৃত থাকবে।
তিনি আরও বলেন, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে উপ-নির্বাচনের তফছিল ঘোষনা করা হয়েছে। আমি এই আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী। জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে যোগ্য মনে করে নৌকা মার্কা উপহার দেয়, আমি আগামীদিনে নৌকার বিজয়ের লক্ষে সর্বশক্তি দিয়ে কাজ করে যাবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com