মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা:
কুমিল্লা নগরীর শাসনগাছা থেকে ৩ ছিনতাইকারী ও দক্ষিন চর্থা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতসহ ৮জনকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। গেল ২৪ ঘন্টার অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা নগরীর দক্ষিন চর্থা এলাকার পাকাঁ রাস্তায় একদল ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরীর নিদের্শনায় এসআই সাইফুজ্জামান ও এএসআই রুবেল মিয়া নেতৃত্বে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ রাজন মিয়া (৩৮), সামির হোসেন (২৫) ও শাকিল (২৩) নামে ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ টি রাম দা,২ টি চাইনিজ কুড়াল, ৫ টি চাকু ১টি ষ্টিলের পাইপ উদ্ধার করা হয়। এদিকে ৪জুন শুক্রবার ভোরে শাসনগাছা থেকে ২ সিএনজি ছিনতাইকারী ও ৮ ছিনতাই মামলার আসামীসহ ৫ জনকে গ্রেফতার করেছে বলে জানান কোতয়ালী মডেল থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী।
কুমিল্লা কোতয়ালী মডেল থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃত ৩ জনের নামে একাধিক ডাকাতির মামলা রয়েছে। তাছাড়া সিএনজি ছিনতাইকারী গ্রুপের ২ জনসহ বিভিন্ন মামলার ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রনে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply