সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে ভূমিহীন গৃহহীনদের গৃহ নির্মাণ তদারকির সভা ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত

ময়মনসিংহে ভূমিহীন গৃহহীনদের গৃহ নির্মাণ তদারকির সভা ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

০৩ জুন ২০২১ খ্রিঃ তারিখে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে দেশের ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কার্যক্রম তদারকির নিমিত্তে গঠিত জেলা মনিটরিং কমিটি, ময়মনসিংহের সাপ্তাহিক সভা ভার্চুয়াল প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক, ময়মনসিংহ মোহাম্মদ এনামুল হক মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় যুক্ত ছিলেন উপপরিচালক,স্থানীয় সরকার এ কে এম গালিভ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক, এডভোকেট মোঃ জহিরুল হক খোকা, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, ময়মনসিংহ জেলা শাখা, এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ময়মনসিংহ জেলা শাখা। আরও সংযুক্ত ছিলেন নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, ময়মনসিংহ; নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ময়মনসিংহ; নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ময়মনসিংহ;  উপজেলা পরিষদ চেয়ারম্যান (সকল), ময়মনসিংহ এবং উপজেলা নির্বাহী অফিসার (সকল), ময়মনসিংহ। গৃহ নির্মাণ  সংক্রান্ত  সংশ্লিষ্ট নীতিমালা ,নির্দেশনা এবং স্পেসিফিক নকশা ও প্রাক্কলন অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে গৃহ নির্মাণ কাজ সমাপ্ত করার জন্য জেলা প্রশাসক ও জেলা মনিটরিং কমিটির সভাপতি মহোদয়, সদস্য সচিব মহোদয় এবং সংশ্লিষ্ট সকলে মূল্যবান আলোচনা করেন এবং গৃহ নির্মাণ  কাজ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com