সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় যুবলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুমিল্লায় যুবলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুমিল্লা ব্যুরো:

চাঁদাবাজীর প্রতিবাদ করায় কুমিল্লা মহানগর যুবলীগের নেতার বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর করেছে সন্ত্রাসীরা। গত ৩০ মে দিনের বেলা প্রকাশ্যে এই হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবী করে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মহানগর যুবলীগ সদস্য জালাল উদ্দিন ভুইয়া।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বলরামপুরের সিংগাপুর মার্কেটে নিজ প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৩০ জুলাই স্থানীয় দিদার সমিতি এলাকায় নির্মানাধীন এক বাড়ির মালিকের কাছে চাঁদা দাবি করে মনির-মুনাফের সন্ত্রাসীদল। এসময় বাড়ির মালিকের অনুরোধে চাঁদাবাজিতে বাঁধা দেয় জালাল উদ্দিন। পরে জালাল সেখান থেকে চলে আসলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে আরো দলবল নিয়ে জালালের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স জালাল কন্সট্রাাকশনে হামলা চালিয়ে ভাংচুর করে। হামলার সময়ে সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, ককটেল ও দেশীয় অস্ত্র প্রদর্শন করে এলাকাবাসীকে ভয় দেখায়। বাড়ি ভাংচুরে বাঁধা দিলে জালাল উদ্দিনের মা’কেও পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। এছাড়া ফেরার পথে স্থানীয় দিদার ও দৌলতপুর এলাকার ৯টি বাড়িতে ভাংচুর চালায় তারা।

সংবাদ সম্মেলনে জালাল জানান, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে দোকানের ক্যাশে থাকা ১ লাখ ২৭ হাজার টাকা লুট করে নিয়ে যায়। তিনটি মোটর সাইকেল ও ২টি অটোরিকশা ভাংচুর করে। এছাড়া তার মা লুৎফা বেগমের ব্যাগে থাকা ৫০হাজার টাকা ও স্বার্নালংকার ছিনিয়ে নেয়। এই ঘটনায় ১ জুন জালাল উদ্দিন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলনে জালালের মা লুৎফা বেগম জানান, যারা হামলা করে মারধর ভাংচুর লুটপাট করেছে মামলার পর তারা আবার প্রকাশ্যে নানান ধরনের হুমকি ধমকি দিচ্ছে। সিসিক্যামেরার ফুটেজে তাদের ছবিও আছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত আসামীদের গ্রেপ্তার ও বিচার দাবি করছি।

সংবাদ সম্মেলনে বাড়িঘর ভাংচুর ও হামলার শিকার হওয়া ভুক্তভোগী দৌলতপুরের সামাদ, হোসনেয়ারা বেগম, রোজিনা বেগম, দেলোয়ার হোসেন, মুজিবুল হকসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com