কুমিল্লা ব্যুরো:
কুমিল্লার গোমতী নদীর পাড়ের অবৈধভাবে মাটি কাটার অভিযোগে জেলা প্রশাসনের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও একটি ট্রাক্টর জব্ধ করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার আমতলী এলাকায় গোমতীতে ট্রাক্টরের সাহায্যে মাটি কাটার সময় একটি ট্রাক জব্দ করা হয়। এ সময় ট্রাক্টরটির মালিক মো: শাহজাহান পালিয়ে যায়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ,এইচ,এম ফখরুল হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এছাড়া এর আগে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহমুদুল হাসান রাসেল ১টি গাড়িকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অভিযান পরিচালনাকালে আনসার বাহিনী ও জেলা পুলিশ উপস্থিত ছিল।
কুমিল্লা জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আবু সাইদ জানান, জেলা প্রশাসকের অঙ্গীকার বাস্তবায়নে আমরা গোমতীর মাটি খেকো ভূমি দস্যুদের শিকড় উপড়ে ফেলতে চাই। এখন থেকে জব্দকৃত সকল যানবাহন রাষ্ট্রের অনূকূলে বাজেয়াপ্ত করে নিলামে বিক্রি করা হবে।
Leave a Reply