সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনালে ৪-০ গোলে ত্রিশাল পৌরসভা বিজয়ী

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনালে ৪-০ গোলে ত্রিশাল পৌরসভা বিজয়ী

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহের ত্রিশালে জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলায় ধানীখোলা ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ত্রিশাল পৌরসভা একাদশ ফুটবল দল।বৃহস্পতিবার বিকালে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি স্কুল মাঠে এ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত এ ফাইনাল ম্যাচে ধানীখোলা ইউনিয়নকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা অর্জন করে ত্রিশাল পৌরসভা একাদশ।খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ রুহুল আমিন মাদানী। ত্রিশাল উপজেলার নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, ত্রিশাল পৌরসভার মেয়র এ বি এম আনিছুজ্জামান আনিছ,সহকারী কমিশনার (ভূমি)তরিকুল ইসলাম।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এন এম শোভা মিয়া আকন্দ,উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ইকবাল হোসেন,ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আশরাফুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ,মহিলা ভাইস-চেয়ারম্যান মাহমুদা খানম রুমা,ধানীখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ,সরকারি নজরুল একাডেমি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুল ইসলাম,ত্রিশাল পৌরসভার প্যানেল মেয়র রাশিদুল হাছান বিপ্লব,পৌর কাউন্সিলর ওসমান গনী কুসুম,সুমন সহ স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যাক্তিবর্গ। 

উল্লেখ্য,উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে ত্রিশাল পৌরসভা ও উপজেলার ১২টি ইউনিয়নের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com