সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ব‌রিশা‌লে সা‌ড়ে পাঁচ লাখ চিং‌ড়ি রেনুপোনাসহ আটক ২০ জন

ব‌রিশা‌লে সা‌ড়ে পাঁচ লাখ চিং‌ড়ি রেনুপোনাসহ আটক ২০ জন

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

বরিশালে সাড়ে পাঁচ লাখ গলদা চিংড়ির রেণু-পোনাসহ ২০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে চার লাখ গলদা চিংড়ির রেণু-পোনাসহ ১৯ জনকে নৌপুলিশ এবং দেড় লাখ রেণু-পোনাসহ একজনকে উপজেলা প্রশাসন আটক করেছে।
বৃহস্পতিবার ভোরে নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালান বরিশাল সদর নৌ থানা পুলিশের সদস্যরা।
সদর নৌ থানার ওসি হাসনাত জামান জানান, একটি ট্রাকে ২০টি ড্রামে ভর্তি করে রেণু-পোনাগুলো ভোলা থেকে খুলনার দিকে নেওয়া হচ্ছিল। এ সময় অভিযান চালিয়ে ট্রাকে থাকা রেণু-পোনাসহ ১৯ জনকে আটক করা হয়। যাদের আটক করা হয়েছে তারা জানিয়েছেন— প্রতি ড্রামে ২০ হাজার করে গলদা চিংড়ির রেণু-পোনা রয়েছে। বিষয়টি মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। পাশাপাশি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
এদিকে বরিশাল সদর উপজেলা পরিষদের সামনে অভিযান চালিয়ে আরও দেড় লাখ গলদা চিংড়ির রেণু-পোনাসহ একটি পিকআপ ও এক পাচারকারীকে আটক করেছে উপজেলা প্রশাসন।
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনসার সদস্যদের সহায়তায় উপজেলা পরিষদের (থানা কাউন্সিল) সামনের সড়কে অভিযান চালানো হয়। এ সময় পটুয়াখালীর দশমিনা থেকে ঢাকামুখী একটি পিকআপে পাঁচটি ড্রামভর্তি দেড় লাখ গলদা চিংড়ির রেণু-পোনা পাওয়া যায়। পাশাপাশি এ সময় একজনকে আটক করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com