সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
৩৩৩ তে ফোন করা ৫০০ জন ব্যক্তির মাঝে জেলা প্রশাসন এর খাদ্য সহায়তা বিতরণ

৩৩৩ তে ফোন করা ৫০০ জন ব্যক্তির মাঝে জেলা প্রশাসন এর খাদ্য সহায়তা বিতরণ

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন এর পক্ষ থেকে নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে প্রশাসন। করোনা ভাইরাসের দ্বিতীয় দফায় সংক্রমণ এর শুরু থেক বরিশাল জেলা প্রশাসন এ জেলার দরিদ্র অসহায় মানুষের জন্য নিরলস ভাবে কাজ করছে তারি ধারাবাহিকতায় আজ ৩ জুন বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে করোনা পরিস্থিতিতে নিষেধাজ্ঞা সময়কালীন সরকারি তথ্য ও সেবা ৩৩৩ ফোন করে খাদ্য সহায়তা চাওয়া ৫০০ জন ব্যক্তিদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার সামগ্রী হিসেবে ১৬ কেজি খাদ্য সহায়তা চাল, ডাল, আলু, তেল, চিড়া, লবন ইত্যাদি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। তার শারীরিক অসুস্থতার কারনে আসতে না পারায় তার পক্ষে জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার প্রধানমন্ত্রী ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, সহকারী কমিশনার ও এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা, জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা বরিশাল প্রশান্ত কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, যুগ্ম আহবায়ক বরিশাল মহানগর যুবলীগ মাহমুদুল হক খান মামুনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক বলেন, আপনারা স্বাস্থ্য বিধি মেনে মাস্ক ব্যবহার করে চলাফেরা করবেন পাশাপাশি সবাই ঘরে থাকবেন প্রশাসনকে সহযোগিতা করবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। যাতে দেশের উন্নয়নে আরও ভুমিকা রাখতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com