সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

কুমিল্লায় পাকস্থলীতে করে ইয়াবা বহন ২ জনসহ ৪ জন আটক, ১৪ হাজার ৫৬৫ পিস ইয়াবা উদ্ধার

কুমিল্লায় পাকস্থলীতে করে ইয়াবা বহন ২ জনসহ ৪ জন আটক, ১৪ হাজার ৫৬৫ পিস ইয়াবা উদ্ধার

মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:

কুমিল্লার সদর উপজেলার আমতলী এলাকা হতে পাকস্থলীতে করে অভিনব কায়দায় ইয়াবা বহনের সময় দুইজনসহ ৪ জনকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১ এর সিপিসি-২। এসময় তাদের কাছ থেকে ১৪ হাজার ৫৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

৩ জুন বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে কুমিল্লা জেলার সদর উপজেলার আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ১৪ হাজার ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে আটক করে।

আটককৃতরা হলো কক্সবাজারের পেকুয়া থানার বাম্বুলাপাড়া গ্রামের আলী আহমেদ এর ছেলে মোঃ আবুল কাশেম (৩০), কুতুবদিয়া থানার হায়দারপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তার এর ছেলে মফিজ আলম (৩২), মাদারীপুরের সদর উপজেলার কুমড়াখালী গ্রামের দেলোয়ার শেখ এর ছেলে মোঃ রনি শেখ (২১) ও বান্দরবানের লামা থানার আনছা গ্রামের আবু ফয়েজ এর ছেলে মোঃ মুজিবুল্লাহ (৩৫)। আটককৃত মফিজ আলম ও মোঃ মুজিবুল্লাহর পাকস্থলী থেকে ৫ হাজার ও ৩ হাজার ৬৫ পিস এবং মোঃ আবুল কাশেম ও মোঃ রনি শেখ এর নিকট থেকে ৩ হাজার ও ৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২, কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি থানায় মামলা হয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ কথা স্বীকার করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com