সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লা বার্ডের উদ্যোগে পরিবেশ সুরক্ষায় পলিথিন জাতীয় বর্জ্য ব্যবস্থাপনা শুরু

কুমিল্লা বার্ডের উদ্যোগে পরিবেশ সুরক্ষায় পলিথিন জাতীয় বর্জ্য ব্যবস্থাপনা শুরু

মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) কুমিল্লার উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ পরিবেশ সুরক্ষায় পলিথিন জাতীয় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম কুমিল্লার দাউদকান্দি ও মুন্সিগঞ্জের গজারিয়া শুরু হয়েছে।

৩ জুন বৃহস্পতিবার বেলা ১২ টায় কুমিল্লার দাউদকান্দির হাসনাবাদ এলাকায় এ কার্যক্রম উদ্ধোধন করেন বার্ডের উপ পরিচালক মোঃ রিয়াজ মাহমুদ।

পরিবেশ সুরক্ষায় পলিথিন জাতীয় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্ভাবক বার্ডের উপ পরিচালক মোঃ রিয়াজ মাহমুদ জানান, পরিবেশ সুরক্ষার কার্যক্রমটি শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগের মধ্যে অন্যতম উদ্যোগ হলো পরিবেশ সুরক্ষা করা। বর্তমানে পরিবেশ দূষণে পলিথিন ও প্লাস্টিক জাতীয় বস্তু ব্যবহার শেষে যথাস্থানে ব্যবস্থাপনা না করা অন্যতম কারণ। এই সকল বর্জ্য সুনিয়ন্ত্রিত পন্থায় ব্যবস্থাপনা করার লক্ষ্যে অভিযোজন পদ্ধতিতে চরাঞ্চলের মানুষের জীবিকার মানোন্নয়ন শীর্ষক প্রায়েগিক গবেষণা প্রকল্পের দুটি গ্রামে গঠিত সংগঠনের সুফলভোগীদের পলিথিন জাতীয় বস্তুর ব্যবহার হ্রাসে ও যথাস্থানে ব্যবস্থাপনার করার বিষয়ে উদ্ভুদ্ধ করা হচ্ছে। কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনার স্থান নির্ধারণ করা ও যত্রতত্র স্থানে ফেলা পলিথিন জাতীয় দ্রব্যাদি সংগ্রহ করে একস্থানে পুঞ্জীভূত করা হবে। ফলে কমিউনিটি পর্যায়ে মানুষের পলিথিন বর্জ্য ব্যবস্থাপায় অনুপ্রেরণা সৃষ্টি হবে এবং মাটি ও পানি দূষণ হ্রাস পাবে। গ্রামের বাজার, স্কুল, কিল্ডার গার্ডেন এবং কমিউনিটি পর্যায়ে পরিবেশ বান্ধব ঝুড়ি স্থাপন করে নির্দিষ্ট স্থানে ছাত্র-ছাত্রীসহ সকল শ্রেণী পেশার মানুষকে নির্দিষ্ট স্থানে পলিথিন জাতীয় বর্জ্য ফেলায় উদ্ভুদ্ধ করা হবে এবং পরবর্তীতে সংলগ্ন পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা টিমের সাথে সমন্বয় সাধন করে সকল ঝুড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে পুর্নব্যবহার ও পুর্নব্যবহারোপযোগী করা হবে। প্রকল্প এলাকায় স্কুলের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার জন্য চারটি চকলেট খোসার পরিবর্তে একটি চকলেট এবং খানা পর্যায়ে পাঁচটি পলিথিনের পরিবর্তে এক টাকা প্রদানের মাধ্যমে উদ্বুদ্ধ করা হবে।

জানা যায়, প্রাথমিক পর্যায়ে কুমিল্লার দাউদকান্দি ও মুন্সিগঞ্জের গজারিয়া শুরু হয়েছে। পরবর্ত্তীতে দেশের বিভিন্ন স্থানে এ কার্যক্রম শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com