সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ডাঃ এম এ সোবহানের ১০ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

গৌরীপুরে বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ডাঃ এম এ সোবহানের ১০ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ:


ভাষা সংগ্রামী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ এম.এ সোবহানের ১০ম মৃত্যুবার্ষিকী গৌরীপুরে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। 
দিনটি উপলে বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক কৃষিবিদ ড. সামিউল আলম লিটন। এ সময় সাথে ছিলেন গৌরীপুর পৌর ছাত্রলীগ নেতা মো: আরিফুল ইসলাম লিংকনসহ অন্যান্য নেতৃবৃন্দ। গৌরীপুর মুক্তিযোদ্ধা কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের পর মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 
এছাড়াও ডাঃ এম এ সোবহানের মৃত্যুবার্ষিকী উপলে তার পরিবার ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্মরণসভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
উল্লেখ্য, বালক বয়সে বৃটিশ বিরোধী আন্দোলনে যোগদানের মাধ্যমে ডাঃ এম এ সোবহান এর রাজনীতিতে হাতেখড়ি। পরবর্তী সময়ে ভাষা আন্দোলন, আইয়ুব বিরোধী আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, ৭৫’র পরবর্তীতে স্থানীয়ভাবে আওয়ামীলীগকে সু-সংগঠিত করে জিয়া, স্বৈরাচার এরশাদ ও খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলনসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেন তিনি। আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের জন্য একাধিকবার দীর্ঘ সময় কারাভোগ করেন এই আওয়ামীলীগ নেতা।
রাজনৈতিক জীবদ্দশায় ডাঃ এম এ সোবহান বাংলাদেশ ছাত্রলীগের ময়মনসিংহ উত্তর জেলার প্রতিষ্ঠাতা যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্বাধীনতা উত্তর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেন। এছাড়া স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে বাকশাল গঠিত হলে থানা বাকশালের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ গৌরীপুর উপজেলা শাখা কমান্ডের কমান্ডারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com